ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেফতার

লেখক: Rumie
প্রকাশ: ৫ মাস আগে

Manual1 Ad Code

ইন্টালন্যাশনাল ডেস্ক: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ফেডারেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) তার
আইনজীবী সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের গণতন্ত্রের ওপর হামলার অভিযোগে, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সময় কয়েক মাসের গৃহবন্দি অবস্থার পর এবার তাকে গ্রেফতার করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তবে বলসোনারোর আইনজীবী তাকে গ্রেফতার করার নির্দিষ্ট কারণ জানাননি। বিষয়টি সম্পর্কে জানে এমন একজন জানিয়েছেন, এটি মূলত তার গৃহবন্দি থাকার শর্তাবলির সঙ্গে সম্পর্কিত একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। ডানপন্থি এই সাবেক নেতা চলতি বছরের সেপ্টেম্বর মাসে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড পান। অভিযোগ ছিল— তিনি ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পর ক্ষমতায় থাকার জন্য গণ- অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code