চেনা যাচ্ছে না সাতজনকে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে এ দুর্ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ১৭ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। যাদের সবাই শিশু।

Manual1 Ad Code

আর এই ১৭ শিশুর মধ্যে সাতজনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করতে হবে।

Manual6 Ad Code

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, “নিহত ১৭ জনের সবাই শিশু। এর মধ্যে সাতজনের লাশ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা লাগবে।”

Manual6 Ad Code

ডা. সায়েদুর রহমান জানান, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮৮ জন হাসপাতালে ভর্তি আছে। প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • চেনা যাচ্ছে না সাতজনকে
  • পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code