উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

Manual8 Ad Code

 

ডেস্ক নিউজ: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন করা সরকারের মূল লক্ষ্য। চলমান প্রকল্পগুলোর কাজের গতি ধরে রাখতে হবে তবে অবশ্যই কাজের মান নিশ্চিত করতে হবে। এজন্য কাজে নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ জানুয়ারি) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে এবং আরো বাড়াতে হবে। আর এএজন্য প্রকল্প বাছাই ও বাস্তবায়নে যত্নবান হতে হবে। এভাবেই আমরা উন্নয়নের পথে যাবো।

Manual5 Ad Code

তিনি বলেন, আমরা উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা পেয়েছি। আমাদের উন্নত দেশের কাতারে যেতে হবে।

জনগণ ভোটের মাধ্যমে যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার মর্যাদা ধরে রাখার কথা পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, জনগণ যে গুরু দায়িত্ব দিয়েছে সেই বিশ্বাসের সম্মান রাখবো। একদম গ্রামের তৃণমূলে প্রতিটি মানুষের জীবনমান ও ভাগ্য যেন উন্নত হয়, তারা যেন উন্নয়নের সুফল পায় সেটি আমাদের নিশ্চিত করতে হবে।

সবাই মিলে কাজ করে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code