হিলি চালের বাজার উর্দ্ধমূখী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

হিলি (দিনাজপুর) :
সীমান্তবর্তী হিলির খুচরা ও পাইকারীতে উর্দ্ধমূখী চালের বাজার, সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। মহামারীর মধ্যে হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নি¤œ আয়ের মানুষরা। এদিকে ধানের দাম বাড়ায় চালের দাম বাড়িয়েছে মিল মালিকরা যে কারনে বাজারে চালের দাম বাড়ছে বলে জানান চাল ব্যবসায়ীরা।

Manual5 Ad Code

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকারভেদে কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে এসব চাল। বিয়ার-২৯ জাতের চাল বিক্রি হচ্ছে ৪৩ টাকা, বিয়ার-২৮ জাতের চাল ৪৫ টাকা,মিনিকেট চাল ৪৮ টাকা এবং সম্পা কাটারী রাইস মিলের চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে।

Manual5 Ad Code

দাম বাড়ার কারন হিসেবে হিলি বাজারের পাইকারী চাল ব্যবসায়ী স্বপন জানান, বাজারে ধানের দাম উর্দ্ধমূখী হওয়ায় মিল মালিকদের কাছ থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে। আর বেশি দামে চাল কিনে বিক্রি করতে হচ্ছে বেশি দামে।এখানে আমাদের সিন্ডিকেট করার কোন সুযোগ নেই।

Manual2 Ad Code

কথা চাল কিনতে আসা ক্রেতা শাহিনুর ইসলামের সাথে তিনিা বলেন, করোনা মহামারীর কারনে আয় কমেছে গেছে, কষ্টে জীবন-যাপন করছি। হঠাৎ করে বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় চাল কিনতে এসে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code