নামাজ যেভাবে মানসিক প্রশান্তি তৈরি করে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ধর্ম: যুগের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের ব্যস্ততা বেড়েছে বহুগুণ। শহরের যান্ত্রিক জীবন, দৈনন্দিন কাজের চাপ, হাজার রকমের দুশ্চিন্তার ভিড়ে একটু অবসর মেলা ভার। সেই সঙ্গে টিকে থাকার তাগাদায় মানুষকে হতে হচ্ছে মাল্টিটাস্ক। একই সময়ে বিভিন্ন রকম কাজে মনোনিবেশ করতে হচ্ছে তাকে। ফলে কোনো বিষয়ে নিবিড় মনোযোগ ধরে রাখার স্বভাবজাত ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। গ্লাস থেকে ছলকে ওঠা পানির মতো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে আমাদের চিন্তারাশি। এ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার আসক্তিও আমাদের জীবনে বিরূপ প্রভাব ফেলছে। আমাদের অবসরটুকু গ্রাস করে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এসবের ভয়ংকর প্রভাব এসে পড়ছে আমাদের প্রাত্যহিক ইবাদত নামাজেও। ধীর-স্থির হয়ে খুশু-খুজুর সঙ্গে নামাজ পড়ার স্বাদ থেকে বঞ্চিত হচ্ছি আমরা; নামাজে একাগ্রতা ও মনোযোগ হারাচ্ছি প্রতিনিয়ত।   নামাজে দাঁড়ালেই নানা চিন্তা আমাদের মগজে কিলবিল করতে শুরু করে। জগত্সংসারের কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে নামাজে প্রশান্তি খুঁজে পাওয়ার যে কথা ‘নামাজ’ প্রবন্ধে এয়াকুব আলী চৌধুরী বলেছিলেন, সেই তৃপ্তির জায়গাটুকুও হারিয়ে যাচ্ছে আজ। ২০১৫ সালে মাইক্রোসফট কানাডার এক গবেষণায় দেখা গেছে, আমাদের মনোযোগের গড় সময়ের ব্যাপ্তি মাত্র ১৫ সেকেন্ড, ২০১৮ সালে যা এসে ঠেকেছে মাত্র ৮ সেকেন্ডে; গোল্ডফিশের চেয়েও যা এক সেকেন্ড কম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code