বাংলাদেশে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: বাংলাদেশের সুবিধাজনক ভৌগলিক অবস্থান বিবেচনা করে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করুন। কারণ বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য সুবিধাজনক।’গতকাল  শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে ফোনালাপের সময় এসব কথা বলেন তিনি।

Manual4 Ad Code

দুই নেতা বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ সময় ফোনে প্রায় ১০ মিনিট আলোচনা করেন। পরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

টেলিফোনে আলাপকালে অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে এবং বাংলাদেশের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার জন্য অস্ট্রিয়ার সরকার প্রধানকে ধন্যবাদ জানান। চ্যান্সেলর ভবিষ্যতে প্রয়োজন হলে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দেন।

Manual7 Ad Code

কার্ল নেহামার বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code