করোনা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ফেসবুকে নিষিদ্ধ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বুধবার ফেসবুকের পক্ষ থেকে এমনটি বলা হয়।

Manual1 Ad Code

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর ভুয়া প্রতিষেধকের বিজ্ঞাপন ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে।

Manual8 Ad Code

ফেসবুকের মধ্যে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে গ্যারান্টি নিয়ে করোনার প্রতিষেধক, মাস্ক বিক্রি করা হচ্ছে। এর আগে গতমাসেও ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছিল, করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিকর সকল তথ্য মুছে ফেলবে।

Manual3 Ad Code

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code