ব্যথানাশক ওষুধ দিয়ে নতুন মাদক ব্যাবসা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে নাটোরে কিছুটা কোণঠাসা ভাবে রয়েছে মাদক বিক্রেতারা। যার ফলে মাদকসেবীরা দ্বিগুন টাকা দিয়েও পাচ্ছে না কোন মাদক দ্রব্য। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নাটোর শহরের কতিপয় অসাধু ফার্মেসী মালিক এবং কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী পেন্ট্রাডল, টাফেনটা, লোপেনট্রা, সেন্ট্রাডল ও ওমোরফোনসহ বিবিন্ন ব্যথানাশক ঔষধ বিক্রি করে যাচ্ছে।

Manual8 Ad Code

 

 

আইন অনুযায়ী রেজিঃ চিকিৎসকের পরামর্শ বা অনুমতিপত্র ছাড়া কোন ওষুধ বিক্রয় নিষিদ্ধ থাকলেও, এসব ঔষধ ব্যবসায়ীরা কোন নিয়মনীতি ও আইনের তোয়াক্কাই করছে না। আর এসব ওষুধ দিয়েই চলছে মাদকসেবীদের মাদক সেবনের কাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাদকসেবী জানায়, তারা এসব ব্যথানাশক ওষুধ ৩০ টাকা থেকে ১০০ টাকা মূল্যে কিনে থাকেন। ইয়াবার বিকল্প হিসেবে ব্যথানাশক ওষুধ ব্যবহার করছে মাদকসেবীরা।

নাটোরের আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাসেল আহেমেদ জানান, বিভিন্ন ক্যান্সারের ব্যাথায় এসব ট্যাবলেট প্রতিষেধক হিসেবে ব্যাবহার করা হয়ে থাকে।

Manual2 Ad Code

নাটোর জেলা শাখার বিসিডিএস সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বেন্টু জানান, আমরা শহরের সকল ঔষধ ব্যবসায়ীদেরকে এসব ব্যথানাশক ওষুধ রেজিঃ প্রাপ্ত ডাক্তারের অনুমতি পত্র ছাড়া বিক্রয় করতে নিষেধ করেছি।

নাটোরেরে গোয়েন্দা পুলিশের ওসি (অফিসার ইনচার্জ) সৈকত হাসান বলেন, এসব অসাধু ওষুধ ব্যবসায়ীদেরকে কঠোর নজরদারিতে রেখেছি এবং এদেরকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে আমরা একাধিক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

সূত্র : বাংলাদেশ জার্নাল

Manual6 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code