জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতির দাবিতে আরও উত্তাল ইসরায়েল

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

গাজা উপত্যকায় ছয় ইসারয়েলি বন্দির লাশ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তাঁরা এই বিক্ষোভ করছেন। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

গত ৩১ আগস্ট গাজায় ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পরদিন ০১ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবার (০২ সেপ্টেম্বর) বন্দিদের মুক্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছেন লাখ লাখ ইসরায়েলি। তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্তাদ্রুত ধর্মঘট পালন করছে।

ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ৫ লাখ মানুষ জেরুজালেম, তেল আবিব ও অন্যান্য শহরে বিক্ষোভ করেছেন। এর মধ্যে ৩ লাখই রাজধানী তেল-আবিবে। গত বছরের ৭ অক্টোবরের পর ইসরায়েলে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

Manual2 Ad Code

বিক্ষোভকারীদের দাবি, গাজায় জিম্মি ১০১ ইসরায়েলিকে মুক্ত করতে নেতানিয়াহু সরকারকে গুরুত্ব দিতে হবে।

গতকাল রোববার জেরুজালেমে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করেন। ড্রোন ফুটেজে দেখা গেছে, তেল আবিবের প্রধান মহাসড়ক বিক্ষোভকারীদের দখলে। এ সময় তাদের হাতে নিহত বন্দিদের ছবি ও পতাকা দেখা যায়।

Manual4 Ad Code

ইসরায়েলি টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের দিকে পুলিশ জলকামান নিক্ষেপ করছে। ২৯ জন ইসরায়েলিকে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে।

Manual2 Ad Code

ইসরায়েল-২গাজা উপত্যকায় ছয় ইসারয়েলি বন্দির লাশ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। ছবি: টাইমস অব ইসরায়েল

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে ইসরায়েলজুড়ে সড়ক বন্ধ রয়েছে। এতে ব্যাংক, স্কুল ও বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। তাদের হাতে এখনো ১০১ জন বন্দি রয়েছে। এদের মধ্যে গত শনিবার ছয়জনের মরদেহ দক্ষিণ গাজার রাফা এলাকার একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার করে ইসরায়েলি সেনারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code