গণভবনকে জাদুঘরে রূপান্তরে স্থাপত্যবিদ-বিশেষজ্ঞদের নিয়ে কমিটি শিগগির

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

জাতীয় ডেস্ক:

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন কমপ্লেক্সে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে। এ জন্য স্থাপত্যবিদ ও জাদুঘর বিশেষজ্ঞদের নিয়ে আগামীকাল রোববারের মধ্যেই কমিটি করা হতে পারে। এরপর দ্রুতই তা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Manual7 Ad Code

শনিবার ( ০৭ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১টার পর গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আদিলুর রহমান খান।

তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘জাদুঘর হিসেবে গণভবনকে জনসাধারণের জন্য খোলা হবে। জনগণের স্মৃতি ধারণ করতেই গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। ভগ্নাবশেষগুলো রেখেই ডিজিটাল কিছু কার্যক্রমের মধ্য দিয়ে জাদুঘরটি চালু করা হবে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকেই আমরা এটাকে নিদর্শন হিসেবে রাখতে চাই। ফ্যাসিস্ট, স্বৈরাচার সরকারের পরিণতি কেমন হয়, মানুষ যেন এটা দেখে বুঝতে পারে।’

Manual2 Ad Code

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘একটা কমিটি গঠন করা হবে। স্থাপত্যবিদ ও জাদুঘর বিশেষজ্ঞরা এই কমিটিতে থাকবেন।’ আগামীকালের মধ্যে কমিটি গঠন করা হতে পারে বলেও জানান উপদেষ্টারা।

Manual6 Ad Code

এ সময় দেশের বিভিন্ন মাজারে ভাঙচুর ও হামলা-সহিংসতাসহ নানা ঘটনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘এ ধরনের ঘটনা যেন না ঘটে সেই উদ্যোগ নিচ্ছি। এটা যে গ্রহণযোগ্য নয় তা আমরা শুরু থেকেই বলছি।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code