জাতিসংঘের বিবৃতি: মিয়ানমারে এক দিনেই ৩৮ বিক্ষোভকারীর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক  রিপোর্টঃ মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে বুধবারেই ৩৮ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নির্বিচার হামলায় এদিন দেশটিতে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Manual1 Ad Code

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার বলেছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানের হতবাক করা ফুটেজ সামনে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ও তাজা
গুলি চালানো হয়েছে। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণ বিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি করছেন।

Manual2 Ad Code

আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা অবজ্ঞা করছে সেনা সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code