চিরিরবন্দর জেলা পরিষদ ডাক বাংলো ভবন উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জেলা পরিষদের নতুন নির্মিত দ্বিতলা ভবন বিশিষ্ট আধুনিক ডাকবাংলোর উদ্বোধন করা হয়েছে।
৪ কক্ষ বিশিষ্ট ডাকবাংলোর উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি।
জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ভবণটি নির্মাণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে নব নির্মিত ডাকবাংলো ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. মানিক মিয়া।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম, উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আহমেদ, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার রায়,ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটনসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code