গোবিন্দগঞ্জ থানার চার সদস্য করোনা জয় করে কাজে যোগদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের চার সদস্য করোনা জয় করে বুধবার দুপুরে কাজে যোগ করেছেন। করোনা জয়ী এসআই সজিব, এএসআই সাইফুল, এএসআই আসাদুল, কং-রশিদ কর্মস্থলে যোগদান করতে দুপুর ১টায় গোবিন্দগঞ্জ থানায় আসলে গাইবান্ধার পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলামের পক্ষে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, ইন্সপেক্টর (তদন্ত) জনাব আফজাল এবং থানার সকল অফিসার বৃন্দ ফুলেল শুভেচছার মধ্যে দিয়ে করোনা জয়ীদের কে স্বাগত জানান।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানাযায়, করোনাকালীন গত এপ্রিল থেকে এসআই সজিব, এএসআই সাইফুল ইসলাম, এএসআই আসাদুল, কনস্টেবল আব্দুর রশিদ ও কনস্টেবল সোলায়মান গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তারপরও তারা করোনা উপসর্গ না বুঝে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বেশি অসুস্থ হয়ে পরলে তারা পর্যায়ক্রমে ব্যক্তিগত ভাবে হোম কোয়ারান্টাইন চলে যান।
এর প্রক্ষিতে অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানের পরামর্শে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা শেষে করোনা পজিটিভ রিপোর্ট আসায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলামের পরামর্শে পুলিশ সদস্যদের কে আইসোলেশনে রেখে নিয়মিত চিকিৎসা দেয়া হয়। ২য় বার রংপুর পিসিআর ল্যাবে টেস্টে
ওই ৪ পুলিশ সদস্যের নেগেটিভ আসলেও কং- সোলাইমানের ২য় বারও পজিটিভ রিপোর্ট আসে।
এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, ৮জুলাই বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ উপজেলায় মোট করোনা সনাক্ত রোগীর সংখ্যা ১৯৩ জন, মোট সুস্থ ১০২জন, বর্তমান চিকিৎসাধীন ৮৭জন এবং মোট মৃত্যু ৪জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code