বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর)সংবাদদাতাঃ

Manual8 Ad Code

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা এলাকাবাসীর জন্য সার্বক্ষনিক অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবার উদ্বোধন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বীরগঞ্জ উপজেলাবাসীর বাস্তবায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে এই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের সংযোগ স্থাপন করা হয়।
উদ্বোধন শেষে আলোচনা সভায় এমপি গোপাল বলেন, বীরগঞ্জের মানুষ এগিয়ে এসে উপজেলা পর্যায়ে যে সেন্ট্রাল অক্সিজেন চালু হলো তা একটি সুন্দর উদাহরণ হয়ে থাকলো।
এসময় জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকারিয়া জাকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল প্রমুখ। আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজ সুলতানা লুনা জানান, এই সংযোগের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের এক সাথে ৩৮ জন রোগীকে অক্সিজেন সেবা প্রদান করা সম্ভব হবে। শুধু করোনা মহামারীতে নয়, এটি স্থাপনের ফলে এই এলাকার সাধারণ মানুষ তাদের প্রয়োজনে সার্বক্ষণিক অক্সিজেন সেবা পাবেন। এতে সার্বক্ষণিক ভাবে ৮টি সিলিন্ডার চালু থাকবে। আপদকালীন সময়ের জন্য অতিরিক্ত আরও ৮টি সিলিন্ডার মজুদ রাখা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code