অগ্নিদগ্ধে মৃত্যুবরন করা দুই পরিবারে চেক হস্তান্তর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডিমলা (নীলফামারী) ঃ
নীলফামারীর ডিমলায় শীত নিবারন করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায মৃত্যুবরন করা বৃষ্টির পিতাকে উপজেলা প্রশাসনের সহায়তা চেক প্রদান।
গত (১০ জানুয়ারী ২০২০) উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের (উকিল পাড়া) গ্রামের প্রতিবন্দি ভিক্ষুক আতাউর রহমানের মেয়ে ও দক্ষিন খড়িবাড়ী মুক্তা নিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী বৃষ্টি আক্তার (৯) খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের সময় অগ্নিদগ্ধ হয়ে শরীরের প্রায় ৭০ ভাগ পুড়ে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরন করেন। অপরদিকে একই সময় উপজেলা সদরের উত্তর তিতপাড়া গ্রামের শাহাজুল ইসলামের মেয়ে সাথী আক্তার (৮) অগিদগ্ধ হয়ে মৃত্যুবরন করেন।
বৃহঃবার অগ্নিদগ্ধে মৃত্যুবরন করা অসহায় উভয় পরিবারকে জেলা প্রশাসকের তহবিল থেকে ২০ হাজার টাকার করে সহায়তা চেক বৃষ্টির পিতা আতাউর রহমান ও সাথীর মাতা শিল্পি আক্তারের নিকট হস্তান্তর করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান মানিক, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code