মাদক ব্যবসা বন্ধ করুন, না হয় অবস্থা খারাপ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট ::  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো জলদস্যু-বনদস্যু ও মাদক কারবারির স্থান বাংলাদেশে হবে না। জলদস্যু-বনদস্যুর পর এখন মাদক কারবারিরা আত্মসমর্পণ করছেন। কিছুদিন আগে টেকনাফে ১০২ জন মাদক কারবারি আত্মসমর্পণ করেছেন। আজ ৭৪ জন আত্মসমর্পণ করেছেন। কয়েকদিন পর আরেকটি জেলায় মাদক কারবারিরা আত্মসমর্পণ করবেন।

Manual7 Ad Code

রোববার গাইবান্ধার ফুলছড়িতে মাদকবিরোধী সমাবেশ ও মাদক কারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ৭৪ জন মাদক কারবারি আত্মসমর্পণ করেন।

গাইবান্ধা জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ব্যবসা বন্ধ করে আত্মসমর্পণ করুন, না হয় কঠোর পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকুন। যারা আত্মসমর্পণ করবেন তারা যদি আর এ ব্যবসায় নিজেকে সম্পৃক্ত না করেন তাহলে আইনি সহায়তা দেয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যারা আত্মসমর্পণ করবেন না তাদের অবস্থা খারাপ হবে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, সারাবিশ্ব যেখানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সেখানে দেশের জনগণের সহায়তা নিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে জঙ্গিদেরকে নির্মূল করতে পেরেছেন। এখন জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Manual3 Ad Code

গাইবান্ধা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশে আরও বক্তব্য রাখেন- ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, ব্যারিস্টার শামিম পাটোয়ারী এমপি ও রংপুরের ডিআইজি দেবদাস ভট্টাচার্য প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code