পেট্রাপোল বন্দরে আমদানি রফতানি বাণিজ্য শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

বেনাপোল প্রতিনিধি :

Manual8 Ad Code

সাপ্তাহিক ছুটি ও সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপুজা উপলক্ষে ৪ দিন ছুটির পর দুই দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

 

 মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮ টা ৩০ মিনিট থেকে উভয়ই দেশের বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য শুরু হয়েছে ।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল আমদানি-রফতানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ধের কারণে আটকে থাকা পণ্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

 

Manual3 Ad Code

দেশের চলমান ১২টি স্থলবন্দরের মধ্যে সবচেয়ে বড় আর বেশি রাজস্বদাতা বন্দর হলো বেনাপোল। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে দেশে শিল্প কারখানায় ব্যবহৃত ৭০ শতাংশ কাঁচামাল এ পথে আমদানি হয়ে থাকে। রাজস্ব আয়ে বাণিজ্যিক দিক দিয়ে চট্টগ্রাম বন্দরের পর বেনাপোল বন্দরের অবস্থান।

 

Manual2 Ad Code

প্রতিবছর বেনাপোল বন্দর থেকে সরকারের প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আসে। আমদানি-রফতানি বাণিজ্যের সাথে সম্পৃক্ত এ বন্দরে কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ ও ট্রান্সপোর্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার মানুষের কর্মস্থান রয়েছে।

জানা যায়, গত ২৩ অক্টোবর সাপ্তাহিক ছুটি ও সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজা উপলক্ষে ৪ দিন বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল,

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code