ঘনকুয়াশায় চাষাবাদ নিয়ে শঙ্কিত ফুলবাড়ীর কৃষক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

ফুলবাড়ী (দিনাজপুর):
কদিন পরেই বোরো মৌসুম শুরু,কৃষক বোরো মৌসুমের জন্য আমন ধান ঘরে তোলার পরেই বীজতলায় বীজ ফেলেছেন কিন্তু ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বীজতলায় দেখা দিয়েছে ফ্যাকাসে হয়ে যাচ্ছে। এতে বোরো আবাদ নিয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষকরা বেশ শঙ্কিত হলেও কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে শঙ্কিত হওয়ার কোন কারণ নেই।
কৃষকরা জানান ,চারা গাছ একটু বড় হতে না হতেই ঘন কুয়াশা ও বৃষ্টির কবলে পড়ে বোরো বীজতলা। হালকা বৃষ্টি,টানা কুয়াশা ও হিমেল হাওয়ায় বোরো বীজতলার চারাগুলো ফ্যাকাসে রং ধারণ করেছে। এতে উপজেলার কৃষকদের মাঝে দেখা দিয়েছে হতাশা। তবে উপজেলার কৃষি বিভাগ বলছে,ঘন কুয়াশার কারনে এমনটি হচ্ছে,তবে কৃষকদের হতাশ হবার কোন কারণ নেই। প্রচন্ড শীতের কারণে বীজতলার রং পরিবর্তন হলেও বড় ধরনৈর ক্ষতি যেনো না হয় সে ব্যাপারে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে।
উপজেলার আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী গ্রামের কৃষক খতিব উদ্দিন বলেন, বোরো ধান রোপন করতে উন্নত জাতের বীজ দিয়ে বীজতলা তৈরি করেছেন তিনি। চারাগাছগুলো বেশ পুষ্ট হলেও ঘন কুয়াশা, বৃষ্টি ও বাতাসে বীজতলা ফ্যাকাসে হয়ে যাচ্ছে। অনেক চারাগাছ মরার মতো হয়ে গেছে। ফলে তার জমির জন্য চারার সংকট দেখা দিতে পারে একই ইউনিয়নের গোকুল সেঁনরা গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন, ইয়াকুব আলী, মোঃ ইসলাম ও জামিল উদ্দিন বলেন, বোরো চাষের জন্য বীজতলা তৈরি করেছেন তারা। কিন্ত প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের সেই বীজতলা প্রায় নষ্ট হতে বসেছে। বেশ কয়েকদিন ধরেই সূর্যের দেখা মিলছে না যেকারণে বীজতলা রক্ষায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। শেষ পর্যন্তু বীজতলা রক্ষা করতে না পারলে চারাগাছের অভাবে বোরো চাষাবাদ ব্যাহত হতে পাওে এমন আশংকা উপজেলার প্রায় কৃষকদের। তবে কৃষকদের খোঁজখবর নিয়ে আধুনিক পদ্ধতিতে প্রয়োজনীয় পরামর্শ দিতে কৃষি বিভাগের কর্মকর্তা-মাঠকর্মীরা বেশ তৎপর বলে জানান অনেক কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামিম আশরাফ বলেন, বৈরী আবহাওয়ার কারণে বীজতলায় কিছুটা সমস্যা দেখা দিলেও বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। শীত বা কুয়াশা থেকে বীজতলা রক্ষায় রাতের বেলা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখাসহ সকালে বীজতলায় সেচ দিয়ে চারাগাছের পাতা ও ডগা থেকে কুয়াশার ঠা-া পানি ফেলে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে কৃষকদের । বীজতলা ফ্যাকাসে রং হলেও বীজতলার কোন ক্ষতি হবে না। মাঠকর্মীরা সার্বক্ষণিকভাবে মাঠে থাকছেন এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, চলতি সপ্তাহের মধ্যে বীজতলার চারা জমিতে রোপণ করা হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code