ইউএনও উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

চিরিরবন্দর (দিনাজপুর) ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছেন উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে নিজে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনারুল ইসলাম।
গতকাল মঙ্গলবার সকালে সাইতাড়া ও আলোকডিহি ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারী বরাদ্দকৃত খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি করে ডাল বিতরন করা হয়।
স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলায় এই প্রথম গাড়ি নিয়ে ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এর আগে কখনো এত স্বচ্ছভাবে ত্রাণ বিতরণ হয়নি। ইউএনও এভাবে নিজ হাতে ত্রাণ বিতরণ করায় গরীব ও খেঁটে খাওয়া লোকেরা সুবিধা পেয়েছে। এটা চিরিরবন্দর মানুষের কাছে স্বরনীয় হয়ে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code