চিরিরবন্দরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর)  :
মুজিববর্ষের অঙ্গীকার, রাস্তা হবে সংস্কার এ শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যথাযথ মর্যাদার সঙ্গে মুজিব বর্ষ পালন করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মহোদ্বয়ের অনুপ্রেরণা এবং শ্লোগানকে বাস্তবে রূপ দিতে সারাদেশে গ্রামীণ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য মাঠ পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র সকল কর্মকর্তা, কর্মচারী, সড়ক ব্যবহারকারী জনগোষ্ঠি ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার অংশ হিসেবে চিরিরবন্দর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উদ্যোগে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর-২০২০ উদ্বোধন করা হয়। গত ১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলার চিরিরবন্দর-আমতলী সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা।
এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র প্রকৌশলী মোহাম্মদ ফারুক হাসানসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র কর্মকর্তা, কর্মচারী, সড়ক ব্যবহারকারী জনগোষ্ঠী ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code