ভোর রাতে মাছ ধরতে গিয়ে মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

চিরিরবন্দর (দিনাজপুর) ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে নদীতে জাল ফেলে মাছ ধরার সময় পানিতে ডুবে পুতুল মাষ্টার (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬ টায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহনপুর রাবারড্রাম ব্রীজের নিচে আত্রাই নদীতে। নিহত পুতুল মাষ্টার উপজেলার পুন্ট্রি ইউনিয়নের মোহনপুর গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে বলে জানাগেছে।
স্থানীয়রা জানান, আত্রাই নদীতে মোহনপুর রাবারড্রাম ব্রীজের নিচে ভোর ৪ টায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীর ঘূর্ণিপাকে জাল ফেললে পানির স্রোতে জাল টেনে নিয়ে গেলে সে জালের সাথেই পানিতে তলিয়ে যায়। পরে সকাল ৬ টার দিকে তার মৃতদেহ পানিতে ভাসলে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেয়। এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code