শনিবার বাণিজ্যিক কার্যক্রম শুরু বাংলাবান্ধা স্থলবন্দর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

তেঁতুলিয়া (পঞ্চগড়) :
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৭৫ দিন বন্ধ থাকার পর অবশেষে চর্তুদেশীয় বন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আগামী শনিবার (১৩ জুন) থেকে শর্ত সাপেক্ষে শুরু হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এসময় স্বাস্থ্যবিধিসহ ১১ দফা মেনে চলার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে চর্তুদেশীয় আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চার দেশের মাঝে এই বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।

Manual4 Ad Code

সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রে.কর্নেল আনিসুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, পঞ্চগড় চেম্বারের সভাপতি মো. শরীফ হোসেন, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলাসহ কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code