রংপুরের আবহাওয়া অফিসের রাডার ৯বছর ধরে বিকল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

জালাল উদ্দিন, রংপুর ॥
রংপুরের আবহাওয়া অফিসের রাডার ও ভূকম্পন পর্যবেক্ষণাগারের একমাত্র রাডারটি ৯বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের তথ্য থেকে ব্যর্থ হচ্ছে মানুষজন। আগাম বার্তা পেতে ঢাকাসহ অন্যান্য আবহাওয়া অফিসের তথ্যের ওপর নির্ভর করতে হয়। এতে সময়ক্ষেপণ হয় বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রংপুর ও এর আশপাশের কৃষিকাজ। এতে কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন কৃষিবিদরা।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রংপুরে ২০১৫ সালের ৩ অক্টোবর জাপানি নাগরিক হত্যার পর চাহিদা মোতাবেক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে যখন কাজ শুরুর প্রস্তুত্তি চলছিল, ঠিক তখন মহামারি করোনায় আবার পিছিয়ে যায় রাডার স্থাপনের কাজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রংপুরের আলমনগর এলাকায় ১৯৭৭-৭৮ অর্থবছরে ২ দশমিক ৫০ একর জায়গা অধিগ্রহণ করে নিজস্ব ভবনে স্থাপন করা হয় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের অধীন আবহাওয়া, রাডার ও ভূকম্পন পর্যবেক্ষণাগার। প্রতিদিনের আবহাওয়া, ভূমিকম্প পরিমাপসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেয়ার জন্য ঢাকা প্রধান অফিসকে সহায়তার উদ্দেশ্যে এর যাত্রা শুরু হয়।
১৯৯৯ সালে জাপান সরকারের অর্থায়নে এবং তাদের কারিগরি সহায়তায় প্রায় শত কোটি টাকা ব্যয়ে রাডারটি স্থাপন করা হয়। ১০বছর মেয়াদের রাডারটি ২০০৯ সাল পর্যন্ত চালু থাকার পর ক্রুটি দেখা দেয়। স্থানীয় প্রকৌশলীরা ২০১২সাল পর্যন্ত জরুরি ভিত্তিতে রাডারটি চালু রাখতে সক্ষম হলেও পরবর্তীতে পুরাতন রাডারের যন্ত্রাংশ তৈরি না হওয়ায় এটি পুরোপুরি বিকল হয়ে যায়।

Manual2 Ad Code

স্থানীয় আবহাওয়া অফিসের একটি সূত্র জানায়, বর্তমান সরকার একনেকে রংপুরের জন্য একটি আধুনিক রাডার স্থাপনের বিল পাস করেছেন। জাপান সরকারের প্রায় ২০০ কোটি টাকার সমপরিমাণ অনুদানে রাডার স্থাপন করা হবে। কিন্তু ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে জাপানি নাগরিক হোশি কোনিও দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code