সাঘাটায় শিক্ষা উপকরণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

সাঘাটা (গাইবান্ধা) :
গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গত রবিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৬শ’ শিক্ষার্থীদের মাঝে উক্ত সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) তুহিন হোসেন।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের সভাপতিত্বে ও আশরাফুজ্জামান রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল আলম, ওসি তদন্ত মশিউর রহমান, শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code