হিলিতে সরকারীভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

হিলি প্রতিনিধি:
‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিলিতে উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২০ কার্যক্রম এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

Manual3 Ad Code

আজ শনিবার দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে চত্বরে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা খলিলুর রহমান জানান, ২০২০ সালের বোরো মৌসুমে উপজেলার ১ হাজার ৩৭৩ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৩শ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code