আজ আরটিভিতে ‘সদা সত্য বলিব’

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

বদরগঞ্জ (রংপুর)
আজ (শনিবার ২১ ডিসেম্বর ২০১৯) রাত ৮ টায় আরটিভিতে প্রচারিত হবে খ- নাটক ‘সদা সত্য বলিব’। একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে আশরাফুজ্জামান বাবু’র রচনা ও মনজুরুল হক মনজু’র পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছে আরটিভি।
‘সদা সত্য বলিব’ একজন মিথ্যেবাদী মানুষের গল্প। চরম মিথ্যেবাদী মানুষ গল্পের নায়ক মিতুল। ঘরে বাইরে, অফিসে সবার সাথেই সে প্রতিনিয়ত মিথ্যের আবাদ করে বেড়ায়। কিন্তু এক রাতে একটি স্বপ্ন দেখার পর তার পরিবর্তন আসে। মিতুল সিদ্ধান্ত নেয়, বছরের অন্তত একটা দিন কোনই মিথ্যে বলবে না। আর এই একটি দিনেই ঘটতে থাকে নানা বিপত্তি। বস্, স্ত্রী, বাড়ীর মালিক, অফিসের কলিগ, রিক্সাওয়ালা, পরকীয়া-প্রেমিকা সবার কাছে প্রকাশ হয়ে যায় মিতুলের চরিত্র। চাকরি রক্ষা হবে কি না, সংসার টিকবে কি না-মিতুলের সামনে হাজার প্রশ্নের ভীড়। একদিনের সত্য চর্চা শেষ পর্যন্ত কি সে ছেড়ে দিবে, নাকি চালিয়ে যাবে? নাটকের বিভিন্ন চরিত্রে সজল নূর ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও অভিনয় করেছেন সুমনা আফরিন, জাহাঙ্গীর হোসেন বাবর, জুঁথি, মাসুদ আহমেদ, জি এম মহসিন, মোখলেছুর রহমান তোতা, তারেক বাবু প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code