গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির মানহানির মামলা খারিজ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual8 Ad Code

চিত্রনায়িকা পরীমণির করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। গৃহকর্মী পিংকি আক্তারসহ চারটি গণমাধ্যমের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা ও অশালীন তথ্য ছড়িয়ে দেয়ার অভিযোগে পরীমণি এ মামলা করেছিলেন। সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম মঙ্গলবার (৮ জুলাই) মামলাটি খারিজের আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

আদালতের রায়ে বলা হয়েছে, চলতি বছরের ২১ মে ‘সাইবার নিরাপত্তা আইন’ বাতিল করে সরকার নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পরীমণির মামলা দায়ের হয়েছিল বাতিল হওয়া আইনের ২৮ ও ৩১ ধারায়। কিন্তু নতুন অধ্যাদেশে এই ধারাগুলোর অনুপস্থিতির কারণে মামলাটি আর গ্রহণযোগ্য হয়নি।

Manual1 Ad Code

পরীমণি গত ২৩ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে গৃহকর্মী পিংকি আক্তার ছাড়াও ছিল সব খবরের স্বত্বাধিকারী মোরশেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ ইন্টারটেইনমেন্ট, পিপল নিউজ এবং ডিজিটাল খবর।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ মার্চ একটি এজেন্সির মাধ্যমে পরীমণি তার বাসায় শিশু দেখভালের জন্য পিংকি আক্তারকে নিয়োগ দেন। তবে ২ এপ্রিল পিংকি হঠাৎ বাসা ছেড়ে চলে যান এবং পরে বিভিন্ন গণমাধ্যমে পরীমণির বিরুদ্ধে ‘মিথ্যা, অশালীন ও মানহানিকর’ বক্তব্য দিতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, উক্ত গণমাধ্যমগুলো সেই বক্তব্য প্রচার করে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়, যার ফলে পরীমণি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন। এই কারণেই তিনি সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছিলেন। তবে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলার উপযুক্ত ধারা না থাকায়, আদালত সেটি খারিজ করে দিয়েছেন। ডেস্ক বিজে

 

Manual2 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code