চমক ইস্যুতে দুই সংগঠনের দ্বন্দ্ব!

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: শুটিং সেটে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের দুর্ব্যবহার নিয়ে সপ্তাহ তিনেক ধরে নাটক পাড়ায় আলোচনা-সমালোচনা চলছে। প্রথমে সংশ্লিষ্টরা বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে বিস্ফোরিত হয়েছেন। এরপর বিচার সভায় সব বিবেচনা করে চমককে শাস্তি দেয় অভিনয়শিল্পী সংঘ। সেই বিচার সভায় উপস্থিত ছিলেন প্রযোজকদের সংগঠন টেলিপ্যাব ও নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নেতারা।

Manual2 Ad Code

কিন্তু ১৩ আগস্টের সেই সভার পর জানা যায়, চমকের শাস্তিতে সন্তুষ্ট নয় ডিরেক্টরস গিল্ড। তারা এই অভিনেত্রীকে নিষিদ্ধ করার দাবি তোলেন। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট সংবাদ সম্মেলন করে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা জানান, ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডিরেক্টরস গিল্ডের কোনও সদস্য চমককে নিয়ে কাজ করতে পারবেন না। সহজ ভাষায়, তিন মাসের জন্য নিষিদ্ধ চমক।

Manual3 Ad Code

এই বিষয়ে এবার মুখ খুললো অভিনয়শিল্পী সংঘ। বুধবার (২৩ আগস্ট) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা যা জানিয়েছে, তাতে স্পষ্ট বোঝা গেলো, ডিরেক্টরস গিল্ডের সঙ্গে তাদের মতানৈক্য তৈরি হয়েছে। আর এই দ্বন্দ্ব সমাধানের ভার এখন সংগঠনগুলোর অভিভাবক ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন বা এফটিপিও’র ওপর।
অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ডিরেক্টরস গিল্ডের সংবাদ সম্মেলনের বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা আমাদের বিস্মিত ও মর্মাহত করেছে। দীর্ঘদিনের পুরোনো একটি সংগঠন ডিরেক্টরস গিল্ডের কাছ থেকে যা মোটেই আমরা প্রত্যাশা করি না। যেহেতু সংবাদ সম্মেলনে টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের নাম উচ্চারিত হয়েছে, তাই প্রাসঙ্গিক কারণেই কিছু কথা আমাদের বলতে হচ্ছে। যা আমরা কখনোই সর্বসাধারণের সম্মুখে বলতে চাইনি!’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code