পূজার চোখে সালমান যেমন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: এক দশকের সিনে ক্যারিয়ার পূজা হেগড়ের। কাজ করছেন তামিল, তেলুগু, হিন্দি সিনেমায়। কিছু দিন আগেই তাকে দেখা গেছে বলিউডের ‘সার্কাস’ সিনেমায়। যেখানে তিনি কাজ করেছেন রণবীর সিংয়ের সঙ্গে। এবার ভাইজান অধ্যায়। সুপারস্টার সালমান খানের নায়িকা হলেন পূজা। শুক্রবার (২১ এপ্রিল) ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামের ছবিটি মুক্তি পাচ্ছে।

Manual6 Ad Code

সালমান খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? স্বাভাবিকভাবেই এ প্রশ্নটা শুনতে হচ্ছে পূজাকে। সুদর্শনা এ অভিনেত্রী জবাব দিলেন এভাবে, ‘সালমান খানের ব্যাপারে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, সেটা হলো- তার মাথায় যেটা আসে, সেটাই বলে দেন। তিনি খুব বাস্তব। তিনি যা ভাবেন, সেটাই বলেন, আমার চোখে এটাই তার শক্তি। এটা হলো এমন পৃথিবী, যেখানে মানুষ আপনাকে নিয়ে কিছু ভাবলেও সেটা বলে না। একজন অভিনেতা হিসেবে, তিনি চান সহশিল্পী যেন স্বতঃস্ফূর্ত থাকেন। তার সঙ্গে কাজ করা দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code