নিন্দার বিপরীতে সন্তুষ্টি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: আচমকা বিয়ের ঘোষণা। এরপর সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড়। কিন্তু তিনি চুপ। দিনভর সব পরখ করে অবশেষে রাতে মুখ খুললেন। নিশ্চিত করলেন সুখবর, মেটালেন লাখো মানুষের কৌতূহল।

Manual4 Ad Code

হ্যাঁ, মঙ্গলবারের (২ মে) টক অব দ্য টাউন প্রসঙ্গেই বলা হচ্ছে। ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন। পাত্রীর নাম দিশা ইসলাম। হুটহাট সিদ্ধান্তে বিয়েটা করেছেন তারা। তাই বড় পরিসরে কোনও আয়োজন রাখেননি। বরং সালমানের বাসার পাশের মসজিদেই দুজনে ‘কবুল’ বলেছেন।

বিয়ের সাজে ছবি পোস্ট করে সালমান ঘোষণা দিয়েছেন বটে। কিন্তু অধিকাংশের বিশ্বাস হচ্ছিল না। কেননা তিনি কনটেন্ট ক্রিয়েটর। মজার ছলে কনটেন্ট বানানোই তার কাজ। এটিও সেই মজার অংশ কিনা, এ নিয়ে সবার মনে ছিল দ্বিধা। তবে মঙ্গলবার (২ মে) রাতে সোশ্যাল হ্যান্ডেলে একটি বার্তা দিয়ে সব পরিষ্কার করলেন সালমান। বললেন, ‘আলহামদুলিল্লাহ্‌। বিয়েটা সত্যি। বাসার সামনের মসজিদে আমি ও আমার প্রিয় স্ত্রী বিয়ে করেছি। নতুন পরিবার শুরু করা নিয়ে আমরা খুবই ব্যস্ত ছিলাম। আমরা চেয়েছিলাম বিয়েটাকে খুব সাধারণ রাখতে। এবং কোনও মিডিয়া কাভারেজ কিংবা সাক্ষাৎকারের বাইরে রাখতে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code