তবীবের র‍্যাপে শাকিবের ঝাঁজালো প্রতিবাদ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: পোস্টার, টিজার এসেছে বেশ কিছু দিন আগেই। তাতে অল্প-বিস্তর আগ্রহ জন্মেছে দর্শকের। তবে প্রত্যাশামাফিক ঠিক যেন জমে উঠছিল না। বুধবার (১২ এপ্রিল) সেই শূন্যতা পূরণ করে দিলেন ঢালিউড তারকা শাকিব খান। ছবির প্রথম গানেই রীতিমতো বাজিমাত করলেন।

বলা হচ্ছে, ঈদে মুক্তি পেতে যাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’র কথা। প্রকাশ্যে এসেছে ছবিটির প্রথম গান ‘কথা আছে’। এটি মূলত হিপহপ তথা র‍্যাপ গান। লিখেছেন ও গেয়েছেন ‘গাল্লি বয়’ খ্যাত তবীব মাহমুদ। এটিই তার প্রথম প্লেব্যাক।

Manual6 Ad Code

তবীবের অন্যান্য গানের মতো এটাতেও উঠে এসেছে দেশের নানা অসঙ্গতির কথা। ঝাঁজালো সেসব কথায় ঠোঁট নেড়েছেন, প্রতিবাদী পারফর্মেন্স করেছেন শাকিব খান। এমন রূপে তাকে আগে কখনও দেখা যায়নি। ফলে দর্শকের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছে গানটি। মাত্র ১৮ ঘণ্টায় ফেসবুক-ইউটিউব মিলিয়ে এর ভিউ ছাড়িয়েছে ১ মিলিয়ন! আর মন্তব্যের সংখ্যা ১৬ হাজারের বেশি!

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code