কাবা শরিফের পর বৈষ্ণোদেবী মন্দিরে: বিতর্কে শাহরুখ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: যেমনটা সাধারণত দেখা যায় রাজনৈতিক কার্যক্রমে; নির্বাচন এলেই নেতারা ছোটেন নানা মাজার বা মন্দিরে। এবার সেই প্রভাব দেখা যাচ্ছে বলিউড কিং শাহরুখ খানের চলায়। এবং বিষয়টি নিয়ে শুধু বলিউড বা ভারতে নয়, সীমানাহীন অন্তর্জালজুড়েই চলছে নানাবিধ বিতর্ক।

সামনেই মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’। ধারণা করা হচ্ছে, সৃষ্টিকর্তার সুদৃষ্টির সন্ধানেই শাহরুখের মক্কা হয়ে বৈষ্ণোদেবী সফর! কাবা শরিফে ওমরাহ পালনের পর এবার শাহরুখ দেবী মায়ের আশীর্বাদ নিতে গেলেন বৈষ্ণোদেবীতে। আর এ নিয়ে বিতর্ক তুঙ্গে।

Manual7 Ad Code

কিছুদিন আগেই মক্কায় উমরাহ করতে গিয়েছিলেন শাহরুখ। পরনে সাদা কাপড়, মাথায় উসকোখুসকো চুলে যেন একেবারেই চেনা দায় হয়ে পড়েছিল। শাহরুখ মক্কা শরীফ পৌঁছুতেই ভাইরাল হয়েছিল ছবি। আর এবার সেই কারণেই সাবধানতা অবলম্বন করেছিলেন তিনি। ছবি তুলতে বাধা দিয়েছেন। ১২ ডিসেম্বর রাতে গাড়ি থেকে নেমেই দ্রুতপায়ে হেঁটে চলে গেলেন বৈষ্ণোদেবী মায়ের কাছে। কালো হুডি, মাথা থেকে পা পর্যন্ত বেশিরভাগটাই ঢাকা, সিকিউরিটি ঘিরে ছিলো তাকে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code