করোনার কারণে বিদ্যার ‘শেরনি’ মুক্তি পাবে ওটিটিতে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ:

Manual7 Ad Code

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ। তাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে বিদ্যা বালানের ‘শেরনি’। মুক্তিকে সামনে রেখে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক। যেখানে ভিন্ন এক বিদ্যার দেখা মিলেছে। দেখা যাচ্ছে, বন্দুকের নলের ফোকাসে রয়েছে বিদ্যা। জলপাই রঙের শার্ট গায়ে তার। হাতে রয়েছে একটি ওয়াকি টকি। জঙ্গলকে ঘিরে সিনেমাটির গল্প গড়ে উঠেছে। প্রকাশের পর ফার্স্টলুক সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।   শেরনি’ পরিচালনা করেছেন ‘নিউটন’খ্যাত অমিত মাসুরকর। সিনেমাটিতে বিদ্যা ছাড়াও রয়েছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ, শরৎ সাক্সেনা। অ্যামাজন অরিজিনাল মুভির প্রযোজনায় রয়েছে টি-সিরিজ এবং অরুন্ধতিয়া এন্টারটেইনমেন্ট।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code