ইউরোপের উৎসবে বাংলাদেশের দুই চলচ্চিত্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: চলচ্চিত্র কেন্দ্রিক ইউরোপের বিখ্যাত আয়োজন ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’। নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম শহর রটারড্যামে প্রতি বছর অনুষ্ঠিত হয় এটি। আগামী ২৫ জানুয়ারি পর্দা উঠছে উৎসবের ৫২তম আসরের। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

মর্যাদাপূর্ণ এই উৎসবে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র। একসঙ্গে ঢাকার দুটি সিনেমা সেখানে জায়গা করে নিয়েছে। একটি হলো নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’, অন্যটি ঋতু সাত্তার নির্মিত ‘শবনম’। এরমধ্যে ‘শবনম’ লড়বে টাইগার শর্ট কম্পিটিশন বিভাগে।

Manual4 Ad Code

‘পেট কাটা ষ’ নির্মিত হয়েছে এবং মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ হিসেবে। দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পায়। তবে রটারড্যাম উৎসবে এটিকে চলচ্চিত্র আকারেই জমা দেওয়া হয়েছে। সেই সুবাদে এটি সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code