জনি ডেপের বিরুদ্ধে অ্যাম্বার হার্ডের মানহানির মামলার রায় আজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

২০১৬ সালের ২১ মে স্ত্রীকে বেদম পিটিয়ে তার মুখে মুঠোফোন ছুড়ে মারার অভিযোগ করেছিলেন জনি ডেপ এর স্ত্রী অ্যাম্বার হার্ড। জনি ডেপকে গণমাধ্যম ‘স্ত্রী নির্যাতনের দায়ে অভিহিত করেছে কিনা’, আজ সে সিদ্ধান্ত নেবেন ব্রিটিশ বিচারক। আজকের রায়টি ডেপ এবং তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের দু’জনের ক্যারিয়ারেই বিশাল প্রভাব ফেলবে বলে ধারণা করছেন অনেকে। বিচারপতি অ্যান্ড্রু নিকল লিখিতভাবে তার রায় দেবেন,করোনা মহামারীর কারণে ব্যক্তিগত কোনও শুনানি ছাড়া তাদের বিয়ের বিশদ বিবরণ প্রকাশ করবেন।

 

Manual6 Ad Code

দ্য সান এর প্রকাশক এবং সংবাদপত্রের নির্বাহী সম্পাদক ড্যান ওয়াটনের বিরুদ্ধে লন্ডনের হাইকোর্টে ২০১৮ সালের এপ্রিলের প্রকাশিত একটি আর্টিকেলের বিরুদ্ধে মামলা করেছেন জনি ডেপ। আর্টিকেলে হার্ডেরকে লাঞ্ছিত করার অভিযোগ এনেছিলেন তারা। গত জুলাই মাসের তিন সপ্তাহের বিচার চলাকালীন ডেপ এবং অ্যাম্বার দু’জনই কাঠগড়ায় সাক্ষী দিয়েছেন।

Manual8 Ad Code

২০১২ সালের জুনে দীর্ঘ ১৪ বছরের প্রেমের ইতি টানার ঘোষণা দেন জনি ডেপ আর ফরাসি অভিনেত্রী ও গায়িকা ভেনেসা প্যারাডাইস। এতেই যেন ডেপ ও অ্যাম্বার হার্ডের প্রেমের সব বাধা দূর হয়ে যায়। দুই বছর চুটিয়ে প্রেম করার পর জনি ডেপ ২০১৪ সালে চুপিসারে সেরে ফেলেন বাগদান, তার থেকে ২৩ বছরের ছোট হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code