মিয়ানমারে গণহত্যার খবরে ‘আতঙ্কিত’ জাতিসংঘ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, মিয়ানমারে সম্ভবত দুইজন সাহায্য কর্মীসহ কমপক্ষে ৩৫ জন বেসামরিক লোককে হত্যা করে তাদের মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। এমন খবরে তিনি আতঙ্কিত হয়েছেন এবং সরকারের কাছে ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন।

Manual6 Ad Code

জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস এক বিবৃতিতে জানান, আমি এই মর্মান্তিক ঘটনা এবং সারা দেশে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরণের হামলার নিন্দা জানাই, যা আন্তর্জাতিক মানবিক আইনে নিষিদ্ধ।

Manual6 Ad Code

গ্রিফিথস অবিলম্বে এ ঘটনার ব্যাপারে একটি পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত শুরু করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, পূর্বাঞ্চলে কায়া রাজ্যে এই ঘটনায় কয়েকটি গাড়িসহ ‘সেভ দ্য চিলড্রেন’-এর গাড়িতে হামলা চালিয়ে সেটিকে পুড়িয়ে দেওয়ার পর সাহায্য সংস্থার দুই কর্মী নিখোঁজ রয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code