দাম বেড়েছে সৌদি রিয়ালের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: হজ পালনের জন্য আগামী ২১ মে থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করবেন যাত্রীরা। তবে এর আগেই সৌদি-বাংলাদেশ বিমান চলাচল বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে সৌদি মুদ্রা রিয়ালে। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের হজের জন্য খরচ হচ্ছে সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

গত তিন মাসে ব্যাংকে সৌদি রিয়ালের দাম বেড়েছে প্রায় দুই টাকা। এক বছরের ব্যবধানে প্রতি রিয়ালের দাম বেড়েছে সাত টাকারও বেশি। ব্যাংকের পাশাপাশি রিয়ালের দাম বেড়েছে খোলাবাজারেও। এর ফলে হজযাত্রীদের খরচ বেড়ে যাচ্ছে।

Manual8 Ad Code

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এ বছর মোট ১ লাখ ২৭ হাজার মানুষ হজ করতে পারবেন। মূলত, হজের খরচ যাত্রীরা আগেই পরিশোধ করে দেন। এর বাইরে প্রতি হজযাত্রী হজে যাওয়ার সময় বিদেশি মুদ্রা সঙ্গে নিয়ে যান। এবারও তার ব্যতিক্রম হবে না। এ জন্য গত এপ্রিল থেকে রিয়াল কেনা শুরু করেছেন হজযাত্রীরা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে হজযাত্রীরা হজের খরচের বাইরে ১ হাজার ২০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code