সিলেটে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: সিলেটে মাদক মামলায় আয়লাফ আহমদ (৫৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Manual7 Ad Code

আজ সোমবার সকালে সিলেটের জ্যেষ্ঠ দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

Manual8 Ad Code

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আয়লাফ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আয়লাফ আহমদকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

২০২২ সালের ৮ আগস্ট বিকেলে গোলাপগঞ্জ উপজেলার রনকেলী উত্তরের নিজ বাড়ি থেকে আয়লাফ আহমদকে ৫ হাজার ৭৭৫টি (যার বাজারমূল্য ১৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা) ইয়াবা ও নগদ ২ লাখ ২৮ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন রাতে গোলাপগঞ্জ থানায় মাদক আইনে মামলা করেন থানার এসআই পার্থ সারথি দাস।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code