কেয়ার ভিসায় যাচাই করে আসতে হবে ব্রিটেনে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

লন্ডন অফিস: ব্রিটেনের কেয়ার ভিসায় জেনুইননেস টেস্টের নতুন নীতিমালা কার্যকর করার পর থেকে বেশ কয়েকজনকে ব্রিটেনের কয়েকটি বিমানবন্দর থেকে পরবর্তী ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

লিংকন্স চ্যাম্বারস সলিসিটরসের প্রিন্সিপাল ব্যারিস্টার নাজির আহমদ এ প্রতিবেদককে বলেন, গত দুই সপ্তাহে কেয়ার ভিসায় ব্রিটেনে আসা বেশ কয়েকজনকে ব্রিটেনের কয়েকটি এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে বলে আমরা জেনেছি। মূলত, জেনুইননেস টেস্টের নতুন নীতিমালা গত ৭ আগস্ট থেকে কার্যকর করার পর ব্রিটেনের ইমিগ্রেশন আইনে ইমিগ্রেশন অফিসারকে দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে তাদের কাগজপত্রের সঙ্গে বিমানবন্দরে আসার পর নেওয়া ইন্টারভিউয়ে অসঙ্গতি থাকার কারণ দেখিয়ে পরবর্তী এভেইলেভল ফ্লাইটে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

Manual7 Ad Code

ব্যারিস্টার নাজির আহমেদ আরও বলেন, একজন মানুষ ভিসা পেয়ে ব্রিটেনে আসার পর এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো অত্যন্ত অমানবিক। ভিসা দেওয়ার আগে এসব যাচাই করা ভিসাদাতার দায়িত্ব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code