ইউক্রেনকে ১১৫ মিলিয়ন ডলার দেবে কানাডা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দফায় দফায় রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতে দেশটিকে ১১৫ মিলিয়ন ডলার দেবে কানাডা। মঙ্গলবার প্যারিসে ইউক্রেনিয়ান পিপল কনফারেন্সে অংশ নিয়ে কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, রাশিয়া ও বেলারুশ থেকে আমদানিকৃত পণ্যসামগ্রীর ওপর সংগৃহীত রাজস্ব থেকে কিয়েভকে এই অর্থ সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, ‘পুতিন এবং তার দোসররা যুদ্ধাপরাধী। তারা ইউক্রেনের জনগণের স্পিরিটকে ভেঙে দিতে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।’

Manual6 Ad Code

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, তার দেশের এই তহবিল ইউক্রেনকে দেশটির জ্বালানি অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতে সহায়তা করবে। বিশেষ করে আসন্ন কঠিন শীতে এর প্রয়োজন রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code