ডাচ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: নেদারল্যান্ডসের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ জন নিহত হয়েছেন। সোমবার সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনাবাহিনীর একটি হেলিকপ্টার আরুবার ক্যারিবীয় দ্বীপ থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে যায়। রবিবার বিকেলে হেলিকপ্টারটির পার্শ্ববর্তী দ্বীপ কুড়াকাও যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে নেদারল্যান্ডসের হেগে এক সংবাদ সম্মেলনে ডাচ সশস্ত্র বাহিনীর প্রধান রব বাউর এই ঘটনাকে ভয়াবহ সংবাদ ও সকলের জন্য দু;খজনক বলে উল্লেখ করেন।

Manual5 Ad Code

বাউর জানান, দুর্ঘটনায় চার আরোহীর দুইজন মারা গেছেন। বাকি দুই আরোহী আঘাত পেলেও তা গুরুতর নয়। তাৎক্ষণিকভাবে বিধ্বস্তের কারণ জানা যায়নি। তবে তীব্র বাতাস ও বিশাল ঢেউয়ের মধ্যে অনুসন্ধান চালানো কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। রব বাউর জানিয়েছেন, দুর্ঘটনার করণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code