পিছু হটছে রুশ বাহিনী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ বাহিনীর কাছ থেকে মুক্ত খারকিভের কুপিয়ানস্ক শহরে ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর একদল সদস্য। ছবি: রয়টার্স হ্যান্ডআউট ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রার মুখে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ এলাকা থেকে পিছু হটছে রুশ বাহিনী। শনিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভিডিও ভাষণেও উঠে এসেছে নিজ দেশের এমন অগ্রযাত্রার কথা। জেলেনস্কির দাবি, এই মাসের গোড়ার দিকে তার দেশের সেনারা পাল্টা অভিযান শুরুর পর রাশিয়ার কাছ থেকে খারকিভের প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে কিয়েভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। এমন সময়ে জেলেনস্কি এই দাবি করলেন যখন ওই অঞ্চলে থাকা সেনাসদস্যদের অন্যত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে মস্কো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code