রিজার্ভের টাকা কোথায় গেলো জিএম কাদেরের প্রশ্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ‘একজন উপদেষ্টা কিছুদিন আগে হাসি হাসি মুখে বললেন—আপনাদের ধৈর্য ধরতে হবে। কারণ এখন বিদ্যুৎ দিতে পারছি না, তেল কিনতে পারছি না, গ্যাস কিনতে পারছি না। আমার প্রশ্ন হলো—কেন কিনতে পারছেন না। আপনাদের রিজার্ভের টাকা কোথায় গেল?’
বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিশিষ্ট নাগরিকদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বলেছে, পৃথিবীতে ৪৪টি দেশ খাদ্য সংকটে পড়বে। এশিয়ার ৯টি এবং দক্ষিণ এশিয়ার তিনটি দেশ যার মধ্যে বাংলাদেশ অন্যতম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code