জয়া আহসান আবারও জিতলেন সেরার পুরস্কার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক, নিউিইয়র্ক :  দিন দিন নিজেকে অপ্রতিদ্বন্দ্বী পর্যায়ে নিয়ে যাচ্ছেন জয়া আহসান। তার ঝুলিতে একের পর এক যোগ হচ্ছে পুরস্কার, সম্মাননা। অর্জনের পাল্লা হচ্ছে ভারী। সেই অর্জনের তালিকায় নতুন সংযোজন হইচই-এর পুরস্কার।

Manual1 Ad Code

ভারতের জনপ্রিয় এই স্ট্রিমিং প্ল্যাটফরম থেকে সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন জয়া। তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন।

হইচই থেকে জয়া পেয়েছেন ‘বেস্ট পারফর্মেন্স অব দ্য ইয়ার (মুভি)’ পুরস্কার। ‘কণ্ঠ’ ও ‘রবিবার’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে তাকে পুরস্কৃত করা হয়েছে।

Manual7 Ad Code

ফেসবুকে জয়া আহসান লিখেছেন, এই সম্মানের জন্য ধন্যবাদ টিম হইচই। ‘কণ্ঠ’ এবং ‘রবিবার’-এর পুরো টিমের কাছে আমি কৃতজ্ঞ।

উল্লেখ্য, ‘কণ্ঠ’ সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার এই সময়ের জনপ্রিয় ও সফল নির্মাতাজুটি শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। এতে জয়া একজন স্পিচ থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করেছেন। তার সঙ্গে ছিলেন শিবপ্রসাদ ও পাওলি দাম।

Manual3 Ad Code

অন্যদিকে, ‘রবিবার’ নির্মাণ করেছেন অতনু ঘোষ। সিনেমাটিতে জয়া ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটি বেঁধে অভিনয় করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code