ফের প্রেমে পড়েছেন বিল গেটস?

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: তথ্যপ্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের জীবনে আরও একবার প্রেমের ফুল ফুটেছে বলে জোর গুঞ্জন উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক সাময়িকী পিপল এক প্রতিবেদনে জানিয়েছে পলা হার্ড নামের নারীর প্রেমে মজেছেন তিনি।

Manual3 Ad Code

বিল গেটস ও পলা হার্ডের ঘনিষ্টজনরা জানিয়েছেন, গত এক বছরেরও বেশি সময় ধরে ডেট করছেন এই যুগল।

Manual8 Ad Code

গত মাসে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে বিল গেটস ও পলা হার্ডকে স্টেডিয়ামে পাশপাশি আসনে বসে খেলা উপভোগ করতে দেখা গেছে। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই যুগলের হাস্যোজ্জল ছবিও প্রকাশিত হয়েছে।

বিল গেটস ও পলা হার্ডের ঘনিষ্ট একটি সূত্র পিপলকে জানান, ‘বিল গেটস যে পলা হার্ডের সঙ্গে ডেটিং করছেন—তা এখন সবাই জানে। তবে বিল গেটসের সন্তানদের সঙ্গে এখনও পলার সাক্ষাৎ হয়নি।’

Manual6 Ad Code

নাম প্রকাশ না করার শর্তে বিল গেটস ও পলা হার্ডের একজন বন্ধু অস্ট্রেলিয়ার নিউজ ডটকমকে বলেছেন, ‘তারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন এবং এই সম্পর্ক চলছে এক বছরেরও বেশি সময় ধরে। নিজের বন্ধুবান্ধব ও পরিচিতজনদের কাছে পলা হার্ড ‘রহস্যময় নারী’ হিসেবে পরিচিত; তবে সম্পর্ক নিয়ে বিল কিংবা পলা— কেউই আমাদের সঙ্গে কোনো রহস্য করেননি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code