মৃদু উপসর্গ নিয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছেন অমিতাভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন করোনার মৃদু উপসর্গে ভুগছেন এবং তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের পক্ষ থেকে রবিবার একটি বিবৃতিতে এমনটি বলা হয়েছে।

 

Manual5 Ad Code

জানা গেছে, ৭৭ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

Manual4 Ad Code

গতকাল শনিবার রাতে অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন নিজেদের টুইটার পেজে করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন।

 

Manual7 Ad Code

টুইট বার্তায় অমিতাভ লিখেছেন, ‘আমি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছি। পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সে অনুসারে সবাই করোনা ভাইরাস পরীক্ষা করেছে। ‘

Manual1 Ad Code

এদিকে অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বরিয়া রায় ও অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের পরীক্ষা করা হয়েছে। তাদের করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code