ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

Manual2 Ad Code

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঢাকার আগারগাঁও থেকে ২৩৬ কিলোমিটার উত্তরে ভারতের আসাম ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।

Manual1 Ad Code

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটি ভারতের মেঘালয় ও আসাম এবং বাংলাদেশে অনুভূত হয়েছে।

Manual2 Ad Code

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের গোয়ালপাড়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

Manual4 Ad Code

যেসব জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে

ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, গাইবান্ধা, রাজশাহী, জামালপুর, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, শেরপুর, সাভার, গাজীপুর, পঞ্চগড়, কক্সবাজার, লালমনিরহাট, হবিগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code