ডা. মুরাদ হাসানের পদত্যাগ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual1 Ad Code

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) তার দফতরে পদত্যাগপত্র জমা দেন তিনি।

Manual5 Ad Code

তথ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগের কথা উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

মন্ত্রিপরিষদ বিভাগ কিছুক্ষণের মধ্যে সারসংক্ষেপ পাঠাবে প্রধানমন্ত্রীর কাছে। সেটি রাষ্ট্রপতির অনুমোদনের পর পুনরায় মন্ত্রিপরিষদে আসবে। তার গেজেট প্রকাশের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আজকের (৭ ডিসেম্বর) মধ্যে পদত্যাগ করতে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।

Manual8 Ad Code

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে প্রতিমন্ত্রীর করা অশ্লীল মন্তব্যকে ঘিরে তীব্র সমালোচনা হচ্ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এরমধ্যেই গতকাল সোমবার ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রতিমন্ত্রীর ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে। যেখানে একজন চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেন। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code