কেন অনুপ চেটিয়া এতোদিন পর ১০ ট্রাক অস্ত্রের কথা স্বীকার করলেন?

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার সাবেক সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া স্বীকার করেছেন, ১৫ বছর আগে ধরা পড়া ১০ ট্রাক অস্ত্র তার সংগঠনের জন্যই বাংলাদেশ হয়ে আসামে যাচ্ছিলো। ২০০৪ সালে বিএনপি-জামায়াত সরকারের সময় দেশে চাঞ্চল্যকর এ ঘটনার ব্যাপারে সম্প্রতি সময় সংবাদকে বিস্তারিত বলেছেন সাবেক এই গেরিলা নেতা। আপাতদৃষ্টিতে শান্ত আসাম এক সময় ছিলো চরম অশান্ত। স্বাধীনতার দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে অস্থিরতা তৈরি করে রাখে গেরিলা সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম, উলফা। এ আন্দোলনের মূলে থাকা মানুষটি অনুপ চেটিয়া, যিনি অনেকের কাছে গোলাপ বড়ুয়া, সুনীল বড়ুয়া, ভাইজান কিংবা আহমেদ নামে পরিচিত। ১৯৭৯ সালে উলফার প্রতিষ্ঠাতাদের একজন তিনি। নিজ দেশে গ্রেফতারি পরোয়ানার মুখে ১৯৯৭ সালে বাংলাদেশে পালিয়ে এসে ধরা পড়েন অনুপ। ৭ বছরের সাজা হলেও ভারতে ফিরে যেতে না চাওয়া, বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় দাবিসহ নানা জটিলতার কারণে এদেশের কারাগারে বন্দি থাকেন দীর্ঘ ১৮ বছর। শেষ পর্যন্ত ২০১৫ সালে নভেম্বর মাসে তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়। আলোচনার পর পরের মাসেই গুয়াহাটি কারাগার থেকে মুক্তি পান তিনি। অনুপের বাংলাদেশে থাকাকালীন সময়েই ২০০৪ সালে ঘটেছে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা। চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালীন ঘটা এ ঘটনা নিয়ে অনুপ নিজেই বলছেন, উলফার জন্যই যাচ্ছিলো এ অস্ত্র। তার এ স্বীকারে বিদেশী পর্যবেক্ষকেরা ভাবিয়ে তুলেছে। তার স্বীকারোক্তিকে পাশের দেশের গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই স্বীকারের মধ্যে দিয়ে বাংলাদেশের সরকার অনেকটা চাপে পড়েছে। বিশেষ করে চাপে পড়েছে তৎকালীন ক্ষমতায় থাকা বিএনপি সরকার ত্ত তার জোট সঙ্গি জামায়াতে ইসলামী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code