আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘ তদন্ত দল

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে যে সহিংসতার ঘটনা ঘটেছে; তার নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য আগামী সপ্তাহে জাতিসংঘ থেকে একটি প্রতিনিধি দল আসবে। তারা তদন্তের পর দায়বদ্ধতা নিশ্চিতে একটি পথনির্দেশিকা দেবেন বলেও জানিয়েছেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৃহস্পতিবার (১৫ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

Manual3 Ad Code

গোয়েন লুইস বলেন, ‘তারা বাংলাদেশে আসার জন্য টিকিট করে ফেলেছেন এবং আগামী সপ্তাহে আসবেন। এই প্রতিনিধি দল প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। তাদের কাজের পরিধি, টার্মস অব রেফারেন্স,কত সময় কাজ করবে; সেটি নিয়ে এখনও কাজ চলছে। কিন্তু আমরা কাজ করতে প্রস্তুত।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code